× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

ঝিনাইদহে মাদক বিরোধী কর্মশালা ও ইফতার মাহফিল

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলার যুব ও তরুনসমাজসহ তৃণমুল পর্যায়ের জনগণকে মাদকের মরণ নেশা থেকে বাঁচানোর লক্ষ্যে সর্বস্তরের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে রোববার শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট সেন্টারে এ কর্মশালার আয়োজন করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, পিপি এ্যাড. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। কর্মশালায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা ও মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..