× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ নিরপেক্ষ থাকতে পারে না

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ নিরপেক্ষ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সমাজের বিশিষ্টজনেরা।

গতাকাল শুক্রবার বিকেল জাতীয় প্রেসক্লাবে যুদ্ধাপরাধের বিচার এবং গণমাধ্যমের দায়বদ্ধতা বিষয়ক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচারের সময় সতর্ক থাকারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘মুক্তিযুদ্ধের মতো ব্যাপারকে শুধুমাত্র টিআরপি বাড়ানোর খেলা ভেবে নিলে হবে না। আমার কাছে মনে হয়, এই জায়গায় গণমাধ্যমের দায়বদ্ধতা আরও বেশি থাকা উচিত।’

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আব্দুর রশীদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আমাদের দেশে যেটুকু অর্জন করেছি নিঃসন্দেহে বলতে হবে এখানে আমাদের গণমাধ্যম ব্যাপক ভূমিকা রেখেছে।’

প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের যখন বিচারের প্রশ্ন আসবে সেখানে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। তখন অবশ্যই আমাদেরকে একটি পক্ষ হয়ে কথা বলতে হবে। কলম ধরতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..