খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার সচেতন: কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পেট্রোলবোমা উদ্ধারের ব্যাপারটি একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হতেই পারে। খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে সেখানে রাখা হয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা ১ এপ্রিল থেকে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে বোমা উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আজ টেরোরিজম একটা গ্লোবাল সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমারও কোনো বিচ্ছিন্ন দেশের বাসিন্দা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমরা সতর্ক আছি, শঙ্কিত নই।

কাদের বলেন, এসব বিষোদগার করে বিএনপি তাদের নেতা-কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তাই তারা এসব কথা বলছে। তাদের আর কোনো ইস্যু নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিটি জেলা আওয়ামী লীগের দুজন প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য জেলা শাখাকে দুজন করে প্রবীণ নেতার নাম পাঠাতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।