চাটখিলে পিকআপ ভ্যান চাপায় মো:জনি নামে যুবক নিহত

চাটখিল-সংবাদদাতা-নোয়াখালী-নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে পিকআপ ভ্যান চাপায় মো. জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে আফজাল সড়কের দেলিয়াই বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত জনি বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী।
নিহতের স্বজন সুমন জানান, দুপুরে খালাকে দেখতে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই আসেন জনি।খালার বাড়ী থেকে বিকেলে মোটরসাইকেল যোগে আফজাল সড়ক দিয়ে নিজ এলকায় ফিরছিলেন তিনি। পথে দেলিয়াই বাজার এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে জনির মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ারুল ইসলাম জানান,নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।