আসামের বিধায়কসহ ৬২ জনের টিম এসেছেন বাংলাদেশে

আসামের বিধায়কসহ ৬২ জনের টিম এসেছেন বাংলাদেশে

ভারতের আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল শনিবার বাংলাদেশে এসেছেন।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা এক এক করে প্রবেশ করেন।

আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।

আসাম বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের বলেন, ‘আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্যক্ষেত্রে আমাদের মিল রয়েছে। ‘

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বিধায়করা রাঙামাটির একটি গ্রামে যাবেন যেখানে অসমিয়া লোক বসবাস করেন। আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।

প্রতিনিধি দলটি খাগড়াছড়িতে যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।