বিদেশ থেকে আসা কলের খরচ কমল

বিদেশ থেকে আসা কলের খরচ কমল

ইনকামিং কলরেট ০.০০৬ ডলার (০.৫ সেন্ট) থেকে কমিয়ে ০.০০৪ ডলার (০.৫ সেন্ট) করা হয়েছে বিদেশ থেকে আসা কলের খরচ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ বৈঠকে এই দাম কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়।

বিদেশ থেকে আসা কল কমে যাওয়া এবং ওটিটি (ওভার দ্য টপ) কল বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট (ফ্লোর প্রাইস) ০.৪ সেন্ট করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোযোগ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা ইতোমধ্যে এর অনুমোদন দিয়েছি , কলরেট কমানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।