× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

কূটনৈতিক প্রতিবেদক-দেবাশীষ মুখার্জী

গত ৫ বছরে ২৪ বিলিয়ন ডলারের বিদেশি অস্ত্রশস্ত্র কিনেছে ভারত

ACP
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
বিদেশি অস্ত্রশস্ত্র কিনেছে ভারত

গতকাল শুক্রবার জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অজয় ভাট জানিয়েছেন, ভারত গত পাঁচ বছরে এক লাখ নব্বই হাজার কোটি রুপি অর্থাৎ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল ও স্পেন সহ আরও কিছু দেশের কাছ থেকে এই সব কিনেছে ভারত। এর মধ্যে হেলিকপ্টার, যুদ্ধবিমানের রাডার, রকেট, বন্দুক, পিস্তল, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ের দিক দিয়ে রাশিয়া ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। তবে প্রতিবেশি চীনের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ভারত। চীন প্রতিরক্ষা খাতে ভারতের চেয়ে চারগুণ বেশি খরচ করে এবং যুক্তরাষ্ট্রের ব্যয় ভারতের চেয়ে দশগুণ বেশি।

২০১৭-১৮ অর্থবছরে ৩০ হাজার ৬৭৭ কোটি রুপি, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ হাজার ১১৬ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৪০ হাজার ৩৩০ কোটি, ২০২০-২১ অর্থবছরে ৪৩ হাজার ৯১৬ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৮৪০ কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। এর মধ্যে ৫৯ হাজার কোটি রুপি দিয়ে ফ্রান্সের কাছ থেকে অত‍্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..