× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথিকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে উপেক্ষা করে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি মনোনীত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।

বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগনেতা নির্মল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রতন কুমার ভদ্র, হেদায়েত আলী টুকু, বিজন বিহারী সরকার, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, আমিরুল ইসলাম, শেখ মোসলেম উদ্দীন, শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, কাউন্সিলর আসমা আহম্মেদ, নিরঞ্জন সরদার, আসিফ ইকবাল রনি, প্রণব কান্তি মন্ডল, জগদীশ চন্দ্র রায়, গাজী শহিদুল ইসলাম খোকন, প্রভাষক বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, মিনারুল ইসলাম সানা, আজিবর রহমান, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, সরদার জালাল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, সঞ্জয় ঘোষ, হায়দার আলী মোড়ল, শেখ মোস্তাক, আজমল হোসেন বাবু, রাসেল, মাসুদ পারভেজ রাজু, সরদার নাজমুল ও বিসমিল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..