× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

`বিএনপি-জামায়াত জোটের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়`

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।

মঙ্গলবার  জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘৭১ সালে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনিভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এখন জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এই ঐক্যে শামিল হয়েছে, একমাত্র বিএনপি-জামায়াত জোট ছাড়া। এদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।’

মোসাদের সঙ্গে বিএনপির বৈঠক প্রকাশিত হওয়ার পরই দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওই বৈঠক জনগণের সামনে উঠে আসায় জঙ্গি তৎপরতা বেড়েছে। এ থেকে আমরা কী বুঝব?’

তিনি বলেন, ‘যারা দেশকে সিরিয়া,আফগানিস্থান, ইরাক,পাকিস্তানের মতো বানাতে চায়, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’

সংগঠনের চেয়ারম্যান মনিরুল ইসলামের  সভাপতিত্বে মানবন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..