× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ 

বিএনপি ও জামাত থেকে দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান কালীগঞ্জে 

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০২৪
বিএনপি জামাত থেকে নেতাকর্মী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলেল তোড়া দিয়ে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের জটারপাড়া গ্রাম থেকে বিএনপি, যুবদল ও জামাত ইসলাম থেকে দেড় শতাধিক নেতাকর্মী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপুর নেতৃত্বে আওয়ামী লীগ যোগদান করেন। শুক্রবার রাতে ভূষণ স্কুল রোডস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে জটারপাড়া বিএনপির গ্রাম কমিটির সভাপতি ফজলুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, জামাত ইসলামের গ্রাম কমিটির সভাপতি হাসেম আলী, জামাতের গ্রাম কমিটির সদস্য ফরিদ উদ্দিন, জামাতের সদস্য মোজাম্মেল হোসেনসহ প্রায় দেড় শতাধিক নেতা কর্মী জটার পাড়া গ্রাম থেকে যোগদান করেন। এসময় কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে জামাত নেতা মোজাম্মেল হোসেন বলেন, আমাদের বর্তমান ঝিনাইদহ-৪ এর সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তিনি আমাদের সকলকে যেভাবে ভালোবাসেন কেউ অসুস্থ হলে দেখতে যান হাসপাতালে। কেউ মারাগেলে ছুটে যান মৃত্যু ব্যাক্তির বাড়িতে তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা আজ তার হাতে ফুলেল তোড়া ও গলায় মালা পরিয়ে বাংলাদেশের আওয়ামী লীগে যোগদান করলাম। তিনি আমাদের জীবনে অনেক উপকার করেছেন। তার প্রতিদান দিতেই আমাদের আওয়ামী লীগে যোগদান। জামাত সদস্য হাসেম আলী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করলাম।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার যোগদানকৃত সকলের উদ্দেশ্যে করে বলেন, কোন বিশৃঙ্খলা সৃষ্ঠি যেনো কেউ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। আপনারা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও আমাকে ভালোবেসে দলে য়োগদান করেছেন। আপনারাও ভালোবেসে সকলের মন জয় করবেন। এবং সরকারের উন্নয়নের ধারা যেনো অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..