সালথার ভাওয়াল বাজারে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সালথার ভাওয়াল বাজারে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১০ দফা দাবীতে এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা মনির মোল্লা, আবু সুফিয়ান সুফি, যুবদল নেতা শাহিন, জহুর, কৃষকদল নেতা ইলিয়াস, জাহিদ, ফারুক, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম, শুকুর, ছাত্রদল নেতা ইফতি, সজিব সহ শতাধিক নেতাকর্মী।
সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।