মিটাইনতে রাস্তার বটগাছের ঢাল কেটে উজাড়

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের  রাস্তার ধারে লতিফ শেখের দোকানের সামনে বটগাছের মেরুদন্ড কেটে চৈত্র মাসে খড়তাপের ছায়া নষ্ট করে ফেলেছে। মানুষ খেতে খামারে কাজ করে এসে এই বটগাছের ছায়ার নিচে বসে।

এখন আর ভাগ্যে জুটছে না। বটগাছের বড় বড় মোটা ঢাল কেটে বটগাছ ফাকা করে ফেলেছে। এখন আর চৈত্র মাসের রৌদ্রতাপ বটগাছে ঠেকাচ্ছে না। গ্রামের মানুষ বটগাছের ছায়া থেকে বঞ্জিত।

গ্রামের লোকের মাধ্যমে জানা গেল যারা গ্রামের প্রতাপশালী লোক তাছাড়া তাদের জমির মাথায় বটগাছ হওয়ায় তারা কানাইপুর পল্লী বিদুৎ অফিসের নির্দেশে গোমারা গ্রামের মোঃ জয়নাল শেখের ছেলে মোঃ শাহিদুল ইসলাম বটগাছের বড় বড় ঢাল কেটেছে।

এব্যাপারে মোঃ শাহিদুল ইসলামের সাথে আলাপ করে জানা গেল তিনি বটগাছের ঢাল কেটেছে। এব্যাপারে মিটাইন এবং গোমারা গ্রামের মানুষ শুধু মাত্র মুখ বন্ধ করে দুঃখ করে যাচ্ছে গাছ কাটার কোন সঠিক বিচার পেল না শুধু বলে গেল জোর যার মুল্লুক তার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।