নন্দীগ্রামে  চিকিৎসকদের মাঝে আওয়ামীলীগ নেতার সুরক্ষা সামগ্রী বিতরন

নন্দীগ্রামে  চিকিৎসকদের মাঝে আওয়ামীলীগ নেতার সুরক্ষা সামগ্রী বিতরন
অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের মাঝে নিজ অর্থায়নে সুরক্ষা সামগ্রী  বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা। করোনা ঝুঁকি থেকে নিজেদের নিরাপদ ও সংক্রমন রোধ করে উপজেলাবাসীকে  আরো সুন্দর ভাবে স্বাস্থ্যসেবা দেওয়া জন্য তিনি চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করেন।
আজ (৫ মে) সকাল ১১ ঘঠিকায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ লিটনের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন। সুরক্ষা সামগ্রীর মধ্য রয়েছে, ৫০ টি ফেস শিল্ড, ৫০ টি নিরাপদ চশমা ও ৯ টি পিপিই।
এ সময় উপস্থিত ছিলেন, ১ নং বুড়ইল ইউপি চেয়ারম্যান  নূর মোহাম্মদ,প্রভাষক আব্দুল বারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আওয়ামীলীগ  নেতা মুক্তার হোসেন,লুৎফর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক-লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন,তাঁতি লীগের সভাপতি আবু নোমান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাক আনোয়ার হোসেন রানা জানান,মহামারী  করোনা ভাইরাসের প্রভাব থেকে উপজেলাবাসীকে রক্ষার জন্য তিনি নিজ উদ্যগে আসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। উপজেলাবাসী যেন সঠিক সময়ে চিকিৎসা সেবা পান এবং চিকিৎসকরা সংক্রমন ঝুঁকি  এড়িয়ে কাজ করতে পারে এজন্য  তিনি চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, তাঁরা উপজেলাবাসীকে উন্নত সেবা ও করোনা মোকাবেলা করতে সব সময় প্রস্তুত। এ দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন মন্ডল জানিয়েছেন, এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ জন। তাকে বাসাতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, সে এখন ভাল আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।