× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল 

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
কোরআন খতম ও দোয়া মাহফিল 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ও বারোবাজার ইউনিয়নে পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি-২৬) বিকাল ৩টায় রাখালগাছী ইউনিয়নে এবং সন্ধ্যা ৬টায় বারোবাজার ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাখালগাছী ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী জুম্মা। অপরদিকে সন্ধ্যা ৬টায় বারোবাজার ইউনিয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উভয় সভা পরিচালনা করেন কালীগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য ও শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহমেদ ও রাকিব হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।
প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি তারেক রহমানের নির্দেশনা মেনে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসবেন।
তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক।
সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..