ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মান্দার গৃহবধূর

ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মান্দার গৃহবধূর
নওগাঁর মান্দা উপজেলার এক গৃহবধূ ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ০৩ জুন (বুধবার) বেলা ১১টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সেলিনা বেগম। তিনি মান্দা উপজেলার ১নং গনেশপুর ইউনিয়নের কাঞ্চন সরকার পাড়া গ্রামের মোঃ মকছেদ আলীর স্ত্রী।
পারিবাহিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে সেলিনা বেগম তাঁর মায়ের বাড়ি গাইবান্ধায় যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে স্টেশনে যান। বেলা ১১টার দিকে স্টেশনে আসা একটি ট্রেনে উঠতে গিয়ে তিনি পা পিছলে লাইনের ওপর পড়ে যান। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাজশাহী মেডিকেলে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও কাঞ্চন সরকার পাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।