বাস চলাচল শুরু ১ জুন থেকে, ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ

বাস চলাচল শুরু ১ জুন থেকে, ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ

আগামী ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি আজ দুপুরে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।