রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, জেলা পরিষদ সদস্যা সুরাইয়া জেসমিন বিউটি, জেলা পরিষদ সদস্য মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


