বালিয়াডাঙ্গীতে উৎসব ও মেলা

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে সৃজনী উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান মাসুদ, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার ওসি, সকল অফিসার বৃন্দ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মশিউর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, মৃৎ শিল্প মেলা সহ বিভিন্ন আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।