রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল শনিবার আইন শৃঙ্খলা সমন্ময় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী সহ সকল অফিসার ও স্থানীয় গন্যম ান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


