মাগুরায় পুলিশের বিশেষ অভিযান

জাহিদুল ইসলাম সেতু, মাগুরা প্রতিনিধিঃ  মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করেছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। আটককৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।