× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বার্সার সহজ জয়

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপার খুব কাছে গিয়ে ব্যর্থ হলেও লা লিগাসহ বেশ কয়েকটি ঘরোয়া লিগের শিরোপা ঘরে তোলে। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম ম্যাচে আবারও নিজেদের সেরাটা জানান দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৩-১ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে সেল্টিকের বিপক্ষে ম্যাচে এক নেইমার ছাড়া বার্সার অন্য সব বড় তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। কিন্তু দীর্ঘ দিনের ছুটি কাটিয়ে এসে গোলের দেখা পাননি বার্সা শিবিরের সবচেয়ে বড় তারকা মেসি। তার সঙ্গে গোলশূন্য ছিলেন দলের আরেক সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজও।  তবে মেসি-সুয়ারেজ গোল না পেলেও জয় নিয়ে ভাবতে হয়নি বার্সেলোনাকে। একাদশ মিনিটে তুরস্কের মিডফিল্ডার তুরানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অবশ্য ম্যাচের ২৯মিনিটে গোলটি শোধ করে দেন স্কটল্যান্ডের ফরোয়ার্ড লি গ্রিফথস।

ম্যাচের ৩১ মিনিটে নাইজেরিয়ার ডিফেন্ডার এফে আম্ব্রোসের আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। রোববার রাতে ম্যাচে ৪১তম মিনিটে তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।

প্রথমার্ধে এই ব্যবধানের পর দ্বিতীয়ার্ধেও আরও কিছু গোলের প্রত্যাশা ছিল বার্সা ভক্তদের। কিন্তু বেশ কিছু দুর্দান্ত সুযোগ পেলেও আর গোল করা সম্ভব হয়নি কাতালান ক্লাবটির। দ্বিতীয়ার্ধে আলেইশ ভিদাল ছাড়া বাকি সবার বদলি নামান এনরিকে। তারপরও কাজের কাজ কিছুই হয়নি দলটির। ফলে শেষপর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।


এ ক্যটাগরির আরো খবর..