× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

কাজ হারিয়ে ভারতীয়রা অনাহারে!

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্ট: অনাহারে রয়েছেন প্রায় ৮০০ ভারতীয় শ্রমিকসৌদি আরবের জেদ্দায় কাজ হারিয়ে গত তিনদিন ধরে। দূতাবাসকে তাদের খাবারের ব্যবস্থা করতে বলেছেন সুষমা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা স্বরাজ জানিয়েছেন, সৌদি আরব ও কুয়েতের প্রবাসী ভারতীয়রা তাদের চাকরি ও বেতন নিয়ে চরম সঙ্কটে পড়েছেন। তবে কুয়েতের পরিস্থিতি সামলে দেওয়া সম্ভব হবে, কিন্তু সৌদির ভারতীয়দের অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ।

ট্যুইট করে তিনি জানিয়েছেন, সৌদির রিয়াদের দূতাবাসকে বিপদে পড়া ভারতীয় কর্মীদের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তিনি ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির দিকে নজর রাখছেন। কর্মহীন শ্রমিকদের সমস্যা মেটানোর জন্য কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংহ সৌদি যাচ্ছেন। বিষয়টি ওই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলবেন ভারতের আরেক মন্ত্রী এম জে আকবর।

সুষমা অভয় দিয়ে বলেন, সৌদি আরবের একজন কর্মহীন শ্রমিকও না খেয়ে থাকবেন না, আশ্বাস দিচ্ছি।

তিনি জানান, নিয়োগকারীরা বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়ায় সৌদি আরব ও কুয়েতের বিরাট সংখ্যক ভারতীয় বিপাকে পড়েছেন ।

তথ্য সূত্র : এবিপিআনন্দ


এ ক্যটাগরির আরো খবর..