বারাসাতের শতাধিক আইনজীবী যোগ দিলেন বিজেপিতে

রাজনৈতিক মামলায় বারাসাতের আদালতে হাজিরা দিতে জান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর তিনি বারাসাতের বড় বাজারের বিবেকানন্দ হলে একটি সভা করেন। সেখানে আইনজীবী শিশির নন্দি ও দুলাল সরকারের নেতৃত্বে ১১৬ জন আইনজীবী গেরুয়া শিবিরে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ বারাসাত আদালতের ৪৮ জন আইনজীবী ও ৬৮ জন লক্লার্ক যোগ দেন বিজেপিতে।

দিলীপ ঘোষের সাথে ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জী। বিজেপির বারাসাত জেলার সাধারণ সম্পাদক শঙ্কর দাস সমেত আরও অনেক নেতা। ওই সভা থেকে তৃণমূলকে চরম আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উনি বলেন, যাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি, তাঁদের প্রার্থী করছে তৃণমূল। আবার যাদবপুর ও বসিরহাটে টলিউড অভিনেত্রীদের প্রার্থী করাচ্ছে তৃণমূল, এর আগেই সেলিব্রেটিরা তৃণমূলের প্রতীকে জিতে সংসদে গেছেন, কিন্তু তাঁরা ঝুড়ি আর কলসি নিয়ে নাচানাচি ছাড়া কিছুই করে নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।