× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

বারাক ওবামা বড় মেয়েকে নিয়ে চিন্তিত

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বারাক ওবামা বড় মেয়েকে নিয়ে চিন্তিত। তার বড় মেয়ের নাম মালিয়া, তার বয়স ১৭ বছর। সাধারণত তার বয়সি মেয়েরা কলেজে বন্ধুদের সঙ্গে উচ্ছল সময় কাটাতে পছন্দ করে। এ ছাড়া এই টিনএজে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ তো একটু বেশিই থাকে।

যেহেতু মালিয়া মার্কিন প্রেসিডেন্টের মেয়ে, সেহেতু তাকে অনেক নিয়মকানুনের মধ্য দিয়ে চলতে হয়। কিন্তু বয়স তা মানবে কেন? মেয়ের অবাধ্য আচরণ নিয়ে সম্প্রতি স্ত্রী মিশেলের সঙ্গে একচোট ঝগড়া হয়ে গেছে ওবামার। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিনোদন সাময়িকী স্টারপালস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গত অক্টোবরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মালিয়া বিয়ার পান প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মালিয়ার ওই ছবি অনলাইনে প্রকাশ করা হলে রীতিমতো বিব্রত বোধ করতে শুরু করেন ওবামা দম্পতি। কারণ প্রথমত, মালিয়ার বিয়ার পানের আইনি বয়স এখনো হয়নি এবং দ্বিতীয়ত, সে এখনো উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করছে।

ওবামার দলের এক সদস্য জানিয়েছেন, এ ঘটনায় মিশেলের সঙ্গে ওবামার বেশ তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এর জন্য দুজনই একে অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন।

ক্ষুব্ধ ওবামা অভিযোগ করেন, মালিয়াকে নিয়ন্ত্রণের ব্যাপারে মিশেল গুরুত্ব দিচ্ছে না। এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার দিকে কঠোর নজর রাখতে বলেন মিশেলকে। জবাবে মিশেলও ওবামাকে ছেড়ে কথা বলেননি। তিনি বলেন, ওবামা কেবল বাক্যবর্ষণেই পটু। আর এই জন্যই স্কুলে বন্ধুদের সঙ্গে মণকে মণ গাঁজা টানার গল্প বারবার তিনি স্বীকার করছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..