× Banner
সর্বশেষ
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী

পিআইডি

বান্দরবানের লামায় বন্যার্ত মানুষের পাশে ছুটে গেলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
bir bahadur

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বান্দরবানের মানুষের জন্য প্রয়োজন হলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করব তবুও কেউ অনাহারে থাকবে না।’ তিনি বলেন, ‘আমি বীর বাহাদুর না খেয়ে থাকব কিন্তু বন্যাকবলিত এলাকা বান্দরবানের লামা ও আলীকদমের কোনো মানুষকে না খেয়ে থাকতে দিব না।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন , পার্বত্য অঞ্চলের কোনো মানুষের যেন অবহেলা না হয়। আমি সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে আছি। আবেগাপ্লুত কণ্ঠে জনসমাবেশে এসব কথা বললেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বিকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক বন্যা দুর্গত মানুষের হাতে নগদ ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চালের প্যাকেট বিতরণকলে মন্ত্রী বীর বাহাদুর ‍এসব কথা বলেন।

দুর্যোগকবলিত মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্যোগকালে আমার শরীরটা ভালো ছিল না। তবে আমার অস্থির মনটা বন্যাকবলিত কষ্টে থাকা মানুষের কাছে ছিল। তাই বন্যা পরবর্তীতে মানুষের পাঁশে ছুটে এসেছি।

লামা পৌরসভার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর সবাইকে ধৈর্যশীল হয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার আহ্বান জানান।

লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..