× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাঙালি জাতি অস্থির, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের মানুষকে অস্থির চিত্তের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সে জন্য উন্নয়নের জন্য তারা একটি সরকারকে পাঁচ বছরও সময় দিতে চায় না।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দীর্ঘ সময় একটি সরকার থাকায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া দ্রুত উন্নতি করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর কীভাবে এগিয়ে গেছে, সব ইতিহাস জানি আমরা। সবাই এখানে দেখছি। কেন? ২৫ বছর সময় দিয়েছে একটা লোককে, লি কুয়ানকে। সিঙ্গাপুরের জনগণ ভোট দিয়ে সময় দিয়েছে মাননীয় স্পিকার। মালয়েশিয়াকে দিয়েছে ২২ বছর, একটা নেতাকে। ভারতেও ছিল। অনেক দেশে দিয়েছে মাননীয় স্পিকার। কিন্তু আমার বাংলাদেশ দুর্ভাগ্যের দেশ।

অস্থির বাঙালি মাননীয় স্পিকার। পাঁচ বছর গেলে অস্থির হয়ে যাই। পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? চালের দামের জন্য পরিবর্তন করতে হবে। একটা সামান্য ঘটনার জন্য পরিবর্তন করতে হবে। অস্থির বাঙালি জাতি আমরা মাননীয় স্পিকার।’


এ ক্যটাগরির আরো খবর..