× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

বাগেরহাটে ১০৭তম শীতলা পূজা ও যাত্রা পালা শুরু

admin
হালনাগাদ: শনিবার, ৫ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের শুরু হয়েছে ৪দিন ব্যাপি ১০৭ তম শীতলা পূজা। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পূর্বপাড়া ঝড়র গাছতলা শ্রী শ্রী শীতলা মন্দিরে এ পূজা শুরু হয়। বাগেরহাট ছাড়াও বিভিন্ন জেলার হিন্দু ধর্মালম্বী ভক্ত ও পূন্যার্থীরা পূজা করতে আসেন এ মন্দিরে।

৪দিন ব্যাপি এ পূজা অনুষ্ঠানের মধ্যে রয়েছে মা শীতলা কীর্ত্তন, মনসা মঙ্গল, মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় কীর্ত্তন ও যাত্রা পালা।

গোপালগঞ্জ থেকে আসা দুলাল বৈরাগী বলেন, অনেক বছর ধরে এ পূজায় আসি। এবার স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাই এসেছি। এখানে এসে খুবই ভাল লাগছে।

পিরোজপুর থেকে আসা ভক্ত মৌসুমি দেবনাথ বলেন, শুনেছি এটা অনেক পূরনো মন্দির। তাই বাবার সাথে মাকে প্রনাম করতে এসেছি।

ভক্ত পলাশী সাহা বলেন, এখানে এসে যে যা মানসিক করে তার সেই মনের আসা পূর্ণ হয়। তাই এখানে এসেছি। সবাই মিলে একসাথে পূজা করি। আনন্দ উল্লাস করে ৪দিন পার করি।

কাড়াপাড়া এলাকার সত্তোরোর্ধ বৃদ্ধ কালীপদ বলেন, ছোট বেলা থেকেই দেখছি এখানে পূজা অনুষ্ঠান হয়। পার্থিব ও ধর্মীয় কল্যাণের জন্য আমরা মায়ের আরাধনা করি।

মন্দিরের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাস বলেন ১০৭ বছর ধরে প্রতি বছরের বৈশাখের পূর্নিমা তিথিতে এ মন্দিরে মায়ের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন এলাকা থেকে পূণ্য লাভ ও মনবাসনা পূরণের আশায় এখানে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন। দুঃস্থ্য ও রোগাক্রান্ত মানুষ এখানে রোগ মুক্তির আশায় আসেন। মাকে খুশি করতে তারা বট বৃক্ষে সিদুর ও তেল ঢালেন। দেশ মাতৃকার মঙ্গলের জন্য আমরা মায়ের আরাধনা করে থাকি।


এ ক্যটাগরির আরো খবর..