মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর থিয়েটারের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

মেহেরপুর থিয়েটারের সভাপতি মোহাঃ হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও সম্মিলত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন।

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুল হক, সহকারি শিক্ষক শ্বাশত চক্রবর্তী নিপ্পন প্রমুখ।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ও তাদের হাতের ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুরের স্থানীয় শিল্পীরা এতে সংগীত ও নৃত্য প্রদর্শন করেন। বিপুল পরিমান দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।