বাগেরহাটে মোরেলগঞ্জে পানগুছির ভাঙ্গনের মুখে বিলীন হচ্ছে  গ্রাম পর গ্রাম

বাগেরহাটে মোরেলগঞ্জে পানগুছির ভাঙ্গনের মুখে বিলীন হচ্ছে  গ্রাম পর গ্রাম
 এস.এম.  সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে সদর ইউনিয়নের গাবতলা গ্রামটি বিলীন হয়ে যাচ্ছে। ৯০ দশক থেকে শুরু হয়েছে এ ভাঙ্গনের খেলা ।
নতুন করে আধা কিমি. কার্পেটিং রাস্তা ধসে পড়ছে। আর এ কারনে আতঙ্ক বেড়েছে এলাকাবাসির মধ্যে ।
 সরেজমিনে জানা গেছে, প্রতিবছর পানগুছি নদীর তীরবর্তী এ গ্রামের শত শত বিঘা ফসলি জমি বিলীন হচ্ছে । ভাঙ্গনের মুখে গ্রামের কমিউনিটি ক্লিনিকটি পরিত্যক্ত হয়েছে। বিলীন হচ্ছে বসতবাড়ি, কাঁচা-পাকা রাস্তা । অনেক পরিবার ভাঙ্গনের কবলে বাড়িঘর হারিয়ে শহরমুখী কিংবা অন্যত্র বসবাস করছে । কমিউনিটি ক্লিনিকটিও ভাঙ্গনের মুখে। আতংকে রয়েছে নদীর তীরবর্তী ৩০টি পরিবার। গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, মসজিদ, খাউলিয়া ও গাবতলা ব্রীজ এখন হুমকীর মুখে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী ও খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন প্রতিরোধে জরুরী ভিত্তিতে সন্ন্যাসী লঞ্চঘাট হতে মোরেলগঞ্জ শহর পর্যন্ত ১০ কিলোমিটার স্থায়ী ভেরিবাঁধ হলে এ সমস্যা সমাধান হতে পারে।
   উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতোপূর্বে নদী ভাঙ্গনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন করে ভাঙ্গনের বিষয়টিও অবহিত করবেন। যাতে করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।