× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

বাগেরহাটে মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের  আত্মহত্যা!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
বাগেরহাটে মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের  আত্মহত্যা!

 এস.এম.  সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে কথা উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তেলিগাতী ইউনিয়নের চোমরা গ্রামের সৈয়দ আলী শেখের বাগান থেকে উদ্ধার করা হয় প্রতিবেশী আবুলয়াল শেখের(৬০) ঝুলন্ত মরদেহ। বিভিন্ন এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে অনেকে দাবি করেছেন। আবুল হোসেনকে আশা, ব্র্যাক ও গ্রামীন ব্যাংককে প্রতি সপ্তাহে সাড়ে ৩ হজার টাকা কিস্তি দিতে হয়। আজও তার একটি এনজিওর ১৬০০ টাকা কিস্তি দেওয়ার কথা ছিলো।
জানা গেছে, বুধাবর সন্ধা থেকে নিখোঁজ হন ৫ সন্তানের জনক আবুয়াল হোসেন আবু। রাত ১০টার দিকে স্ত্রী, সন্তান ও প্রতিবেশীরা খোজখুজি শুরু করেন। রাত ১ টার দিকে দেখতে পান পাশের বাড়ির বাগানে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ স্থনীয়দের সহযোগীতায় আবুল হোসেনের ঝুলন্ত মরদেহ গাছ থেকে নামায়।
এ বিষয়ে আবুল হোসেনের স্ত্রী শেফালী বেগম কিছু বলতে রাজি হনিনি। তার ছেলে মো. নাজমুল শেখ বলেন, আমি বাড়ি ছিলাম না। আজ বাড়িএসে শুনি দেনার কারনে বাবা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কারো কোন সন্দেহ ও অভিযোগ না থাকায় পোষ্ট মরটেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..