বাগআঁচড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

শরিফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি ॥ উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার যশোরের শার্শার বাগআঁচড়ায় ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, আওয়ামীলীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।