× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাকপ্রতিবন্ধীর মৃত্যুর রক্তের দাগ না শুকাতেই ঘাতক মোটরসাইকেল ছেড়ে দিয়েছে পুলিশ 

Kishori
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২০
বাকপ্রতিবন্ধীর মৃত্যু

ঝিকরগাছা প্রতিনিধি: বাকপ্রতিবন্ধী দুই সন্তানের জনক আবু মুছা নিহতের ঘটনায় বাঁকড়া আটককৃত নম্বর বিহীন মোটরসাইকেল ছেড়ে দিয়েছে পুলিশ।
যশোরের ঝিকরগাছা উপজেলা বাঁকড়ায় বাকপ্রতিবন্ধি  আবু মুছা নিহতের ঘটনায় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আটককৃত নম্বর বিহীন ঘাতক মোটরসাইকেল ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত আবু মুছার পরিবার কোনো মামলা বা ক্ষতিপূরণ পায়নি। রক্তের দাগ এখনো শুকায়নি অথচ পুলিশের জিম্মায় থাকা নম্বর বিহীন ঘাতক মোটরসাইকেল টি ছেড়ে দেওয়ায়  জনমনে পুলিশের বিরুদ্ধে নানান প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
আবু মুছার পরিবারের লোকেদের দাবি,  রক্তের দাগ এখনো শুকায়নি অথচ ৫০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছে পুলিশ।
মেহেদী বলেন, মোটরসাইকেলটি তার না।  সে যে দোকানের কর্মচারি সেই দোকানের মালিকের। পুলিশ নম্বরবিহীন গাড়িটি কোনো মামলা না দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মোটা অংকের টাকার বিনিময়ে মোটরসাইকেল টি ছাড়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছে।
শুক্রবার সকালে বাঁকড়া মাঠপাড়া টু দিগদানা সড়কের মানিকতলা নামক জায়গায় একটি নম্বর বিহীন টিভিএস মোটরসাইকেলের দিগদানা গ্রামের আকছেদ আলীর ছেলে মেহেদী হাসান ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের সোনাই শেখের পুত্র বাকপ্রতিবন্ধি দুই সন্তানের জনক আবু মুছাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়।  তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। পরে মোটরসাইকেল টি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মোটরসাইকেল চালাক মেহেদী হাসান পালিয়ে যায়। কিন্তু ঘাতক মেহেদী হাসান কে গ্রেফতারের কোনোপ্রকার চেষ্টা করেনি পুলিশ।
পাশের বাসিন্দা আলতাফ হোসেন ও এরশাদ আলী বলেন, প্রায় এ রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালায় মেহেদী। ঘটনার স্থান দেখিয়ে জানান,  দিগদানা থেকে বাঁকড়া অভিমুখে ডান প্রান্তে রাস্তার পিচ ছাড়িয়ে বেপরোয়া গতিতে ধাক্কা মারে এবং আবু মুছা ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই  মিজানুর রহমান জানান ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে একটি জিডি করে মোটরসাইকেল টি ছেড়ে দেওয়া হয়েছে। পরে কাগজপত্র করে নিবেন বলে তারা অঙ্গিরার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..