× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন লেডি গাগা এবং জেনিফার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
লেডি গাগা এবং জেনিফার

যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন পপ শিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা। আগামী ২০ জানুয়ারি শপথগ্রহণ করবেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি।

অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ।

বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানটি মূলত ভার্চুয়াল ইভেন্ট হতে চলছে। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এছাড়াও ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। করোনা সংক্রামণ এড়াতে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

গত চার বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের রাজত্বের সমাপ্তি আর ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনের অভিষেকের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পথে শপথ নেবেন বাইডেন। ওই দিন ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন কমলা হ্যারিসও।


এ ক্যটাগরির আরো খবর..