বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর পরিদর্শন করলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর পরিদর্শন করলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌ পরিবহন অধিদপ্তর পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

পরিদর্শনের পর মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর কর্তৃপক্ষের গুরুত্বারোপ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে।

স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ জানান। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসা, পরিচলকবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপদেষ্টার সংগে উপস্থিত ছিলেন।

নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ প্রসংগে তিনি বলেন, একটি নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহন অধিদপ্তরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম এ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম অবহিত করেন। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার মন্জুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লবসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
লেখক / প্রতিবেদক

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।