× Banner
সর্বশেষ
৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন আজ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আজ বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। আজ সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনটি। চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে এই সম্মেলন। এতে ভারতের চারজন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ৩৭ বিজিবির পরিচালক, ৯ বিজিবির সিইও ও ৬ বিজিবির পরিচালক অংশ নেবেন। ভারতের প্রতিনিধিদলে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা অংশ নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..