× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা মৃত্যুদণ্ড বিলোপের জন্য।

মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।

যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমরা অনেকদিন থেকেই সতর্ক করেছি যে, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত হবে না। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় না থাকায় বিভিন্ন সময়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও একই ধরনের উদ্বেগ জানিয়েছে মৃত্যুদণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতিতে এমনকি গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ। সার্বিকভাবে মৃত্যুদণ্ড বিলোপ করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আমরা আবারো আহ্বান জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..