× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের সভা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Commerce-Secretary-level-meeting.jpg

বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের সভা আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন, ভারত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অহঁঢ় ডধফযধধিহ। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, সড়ক ও জনপথ বিভাগ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন।

সূচনা বক্তব্যে উভয় দেশের বাণিজ্য সচিব বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন তাঁর প্রারম্ভিক বক্তব্যে মুজিববর্ষ, ঐতিহাসিক ৭ মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের প্রেক্ষাপটে প্রতিবেশী রাষ্ট্রসমূহের প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরেন। পরে উভয় দেশের মধ্যকার বাণিজ্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

গত ১৫-১৬ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপ এর ১৩তম সভার অগ্রগতি; দু’দেশের মধ্যকার বিরাজমান ট্যারিফ ও নন-ট্যারিফ বাণিজ্য বাধা দূরীকরণ; কতিপয় বাংলাদেশি পণ্যের ওপর ভারত সরকার কর্তৃক আরোপিত এন্টি ডাম্পিং; দু’দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের সম্ভাব্যতা সমীক্ষা; বর্ডার হাটের সংখ্যা সম্প্রসারণ ও সীমান্ত বাণিজ্য বৃদ্ধি; বাংলাদেশ-ভারতের মধ্যকার বন্দর সুবিধা সম্প্রসারণ; আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন; বাংলাদেশ ও ভারতের অংশ গ্রহণে বিভিন্ন আঞ্চলিক ফোরামকে অধিকতর কার্যকরকরণ ও অন্যান্য বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে সভায় আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..