× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

জব ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইনফো-সরকার তৃতীয় পর্যায়’ প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু প্রকল্প চলাকালের জন্য অস্থায়ী ভিত্তিতে পাঁচ ধরনের পদে মোট ৭৩ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ

অ্যানালিস্ট (নেটওয়ার্ক কমিউনিকেশন) পদে দুজন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৬৭ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একজন, হিসাবরক্ষক পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুজনসহ মোট ৭৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

অ্যানালিস্ট ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, হিসাবরক্ষণ কর্মকর্তা ও হিসাবরক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিকম বা এমবিএ এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য বিএ, বিকম বা বিএসসি পাস হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স ১ মার্চ, ২০১৭ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে শুধু অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারী প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইট (erecruitment.bcc.gov.bd/exam/) থেকে  অনলাইনে আবেদন করতে পারবেন। যথাযথভাবে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৩ মার্চ, ২০১৭ অফিস চলাকালীন পর্যন্ত।

বিস্তারিত দেখুন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকুরি


এ ক্যটাগরির আরো খবর..