বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং-এ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২০ পালন করা হয়। কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং কুনমিং এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে উদযাপিত এ মহান বিজয় দিবস এক বিশেষ গুরুত্ব বহন করে। মহান মুক্তিসংগ্রামে আমাদের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তযোদ্ধাসহ যারা দেশমাতৃকার জন্য জীবন দিয়েছেন, সম্মানহানী এবং নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের কথাও  তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।