× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বাংলাদেশে এসে ‘মদ খেয়ে’ সৌদি নাগরিকের মৃত্যু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

ময়মনসিংহের গৌরীপুরে আবু নাছের আল দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সানির ভাষ্যমতে, অতিরিক্ত মদ্যপানে সৌদি ওই নাগরিকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌহাখলা গ্রামের করম আলীর ছেলে আবু সাঈদ সানির সঙ্গে প্রায় ২০ বছর আগে আবু নাছের আল দুসারির ঢাকায় পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরেই আবু নাছের আল দুসারি অবকাশ যাপনের জন্য গৌরীপুরে বসবাস শুরু করেন।

ঢাকায় হলি আর্টিসানে হামলার ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সেসময় চলে যান। তবে প্রায়ই বাংলাদেশে আসতেন। গত বছরের ৯ ডিসেম্বর সানির বাড়িতে আসেন আবু নাসের। এরপর থেকে আবু নাছের আর সানি একসঙ্গেই থাকতেন।

বৃহস্পতিবার রাতে সানির বাড়িতে আবু নাছেরর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ বলেন, ওই ব্যক্তির অনেক আগেই মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছে না।

ওসি বলেন, জব্দকৃত আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম ফালেহ। পুলিশ আবু নাছেরের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..