× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের চতুর্থ বৈদেশিক ঋণদাতা দেশ চীন এবং বড় ঠিকাদার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০২৪
ঋণদাতা দেশ চীন

চীন বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে অর্থায়নের অন্যতম প্রধান উৎস ও চতুর্থ বৃহত্তম ঋণদাতা। গত চার অর্থবছরে চীন প্রায় ৩ বিলিয়ন ডলার দিয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে দেয়া তাদের মোট ঋণের প্রায় ৪০ শতাংশ। ঋণের এই প্রবাহ সত্ত্বেও, এখনও ঋণ দেয়ার ক্ষেত্রে চীনের থেকে এগিয়ে জাপান, বিশ্বব্যাংক ও এডিবি।

বাংলাদেশের প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের প্রয়োজন হয়, যেখানে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক ঋণদাতারা প্রায় ৫.৫ বিলিয়ন ডলার সরবরাহ করতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে দেয়া ঋণ সহায়তার প্রতিশ্রুতির পর বেড়েছে চীনা ঋণ, যা সাম্প্রতিক বছরগুলোতে বার্ষিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এছাড়াও এসব ঋণের সাথে যুক্ত প্রকল্পে সীমিত ঠিকাদার বাছাই প্রক্রিয়ার বিষয়টিও তুলে ধরেন অর্থনীতিবিদরা, যা প্রকল্পের স্বচ্ছতা ও ব্যয়-কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। আশঙ্কা করা হচ্ছে, বড় অঙ্কের ঋণ পরিশোধের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যেতে পারে, যার ফলে বড় ধরনের ঋণের বোঝা দেখা দিতে পারে। উল্লেখ্য, চীন ঠিকাদারি করে বাংলাদেশ থেকে ২৩ বিলিয়ন ডলার নিয়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ঋণ ২ শতাংশ থেকে ২ দশমিক ১৫ শতাংশের মধ্যে সুদের হার ধরা হয়। যা পরিশোধের সময় মাত্র ১০-১৫ বছর। অন্যদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো ঐতিহ্যবাহী ঋণদাতারা ৩০ থেকে ৪০ বছর সময় দেয়। ঋণ পরিশোধের এই সময়কাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা মনে করছেন, এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের আর্থিক অবস্থার ওপর চাপ পড়তে পারে।

চীনা ঋণ ডলারে পরিশোধ করা হয়, যা ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার নিম্নমানের কারণে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়ায়। বিশ্বব্যাংক, এডিবি বা জাপান থেকে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হয়, কিন্তু চীন সে সুযোগ দেয় না; ফলে অর্থনীতির উপর বিরাট চাপ পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..