বাংলাদেশের আলু নিতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশের আলু নিতে চায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ আলু আমদানির এ আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে শ্রীলঙ্কার কৃষিমন্ত্রীর এ বৈঠক হয়।

মো. আব্দুর রাজ্জাক বৈঠকে শ্রীলঙ্কার নারকেল গবেষণা কেন্দ্রের সঙ্গে পারস্পারিক সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে কৃষিখাতে সহযোগিতার জন্য শ্রীলঙ্কার দুইটি সমঝোতা স্মারক রয়েছে। এ সমঝোতা স্মারক বাস্তবায়নে অ্যাকশন প্ল্যানে সস্মত হয়েছেন দুই দেশের কৃষিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।