× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশি ইমাম খুন হন তাবিজ চিকিৎসার কারণে

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম চিকিৎসার নামে কালো জাদুর চর্চা করতেন বলে আইএসের দুই সমর্থক তাকে হত্যা করে।

চলতি সপ্তাহে যুক্তরাজ্যের আদালতে ওই ইমাম হত্যা মামলায় বিচারকার্য চলাকালে প্রসিকিউটর এ কথা বলেন।

গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যানচেস্টারের রচডেলের শিশু পার্কে জালাল উদ্দিন নামের ওই ইমামকে হত্যা করে আইএসের দুই সমর্থক মোহাম্মদ আবদুল কাদির ও মোহাম্মদ হোসেইন সাঈদী।

স্থানীয় মসজিদে ইমামতি শেষে এক বন্ধুর বাসায় রাতের খাবার খেয়ে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে জালাল উদ্দিনকে হত্যা করা হয়।

প্রসিকিউটর পল গ্রিনি জানান, আসামি সাঈদী স্বীকার করেছেন যে, ইমাম জালাল উদ্দিনকে হত্যা করে কাদির এবং হত্যার আগে-পরে সে কাদিরকে সহায়তা করে।

তিনি আরো বলেন, ‘জালাল উদ্দিন রাকিয়া (তাবিজের মাধ্যমে চিকিৎসা) চর্চা করতেন। আইএস এ ধরনের চিকিৎসাকে কালো জাদু চর্চা বলে মনে করে এবং এই ধারণায় বিশ্বাস করে যে, যারা এই ধরনের চিকিৎসা চর্চা করে তাদের কঠিন শাস্তি, এমনকি মৃত্যু প্রাপ্য।’

সাঈদী ও কাদির, দুজনের বয়সই ২০ এর সামান্য বেশি। তারা হত্যার কয়েক মাস আগে থেকে জালাল উদ্দিনকে তাদের লক্ষ্য পরিণত করেছিল এবং ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুযোগ বুঝে হাতড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে বলে আদালতকে জানান পল গ্রিনি।

তিনি আরো বলেন, ‘ডাকাতি করতে গিয়ে জালাল উদ্দিনকে আঘাত করা হয়নি। বরং এটি ছিল পরিকল্পিত হামলা- না হলে শিশু পার্কে হত্যাকারীরা হাতুড়ি নিয়ে যাবে কেন? ঘৃণা থেকে জালাল উদ্দিনকে গুরুতর আহত কিংবা হত্যা করতে তার ওপর এ হামলা করা হয়।’

উল্লেখ্য, আগামী মাসে এ মামলার বিচারকার্য শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র : এনডিটিভি


এ ক্যটাগরির আরো খবর..