দেড় ফুট ময়লা পানির গর্তে দেড় বছরের বাচ্চার অকাল মৃত্যু

নাজমুল নিরব খান, ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ  ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদরের বি. এস ডাংগী গ্রামে আজ শনিবার বিকাল ৩টায় মাহিম নামের দের বছরের এক শিশু বাড়ির পিছনে ময়লার পানির গর্তে পরে মারা গেছে।
জানা যায় দুপুর ১ টার দিকে মাহিমের মা উঠানে কাজ করছিল আর মাহিম খেলা করছিল,কাজ করার জন্য তার মা ঘরের মধ্যে ও বাড়ির বাইরে যায়। পরে উঠানে এসে মাহিমকে আর খুজে পাওয়া যায় না।বাড়ির সবাই এদিক-ওদিক সবদিক খুজতে থাকে। খুজতে খুজতে এক পর্যায়ে কিছুদিন আগে খোড়া বাড়ির পিছনের ময়লা পানির গর্তে মাহিমকে পাওয়া যায়।তারপর দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন তাকে মৃত ঘোষনা করে।
এদিকে তার বাড়িতে যেয়ে জানা যায়, বাবা-মায়ের প্রথম সন্তান সে।তার বাবা মনির লস্কার সৌদি প্রবাসি। তার মা ,দাদা ফজল লস্কার,দাদী চিৎকার দিয়ে কাঁদছে। তারা কেউ মাহিমের অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা । পুরো এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।