এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ রেজা নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খইপাড়া এলাকার চাওয়াই নদীর বাঁধ কেটে বোমা মেশিন দিয়ে পাথর উত্তলনের সময় ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিজানে দুটি বোমা মেশিন এবং অমরখানা ইউনিয়নের হটরা পাড়া এলাকায় ৬টি সহ মোট ৮টি বোমা মেশিন সরঞ্জামসহ ধ্বংস করে। প্রশাসন আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা মেশিন মালিকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
দির্ঘ দিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করে আসচ্ছে একটি কুচক্রীমহল। এতে পরিবেশ বিপর্যয় সহ ভূগর্বস্থ ফাটলের আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ রেজা জানায়, “অবৈধ বোমা মেশিন ধরতে এ অভিজান অব্যাহত থাকবে।”




