× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বসুন্ধরায় হয় গুলশানে হামলার মূল পরিকল্পনা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার:  গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে জঙ্গিরা বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বাড়ির একটি ফ্ল্যাটে বসে মূল পরিকল্পনা করে।

রেস্তোরাঁয় কীভাবে প্রবেশ করা হবে, হামলাটি কীভাবে হবে, অস্ত্র গোলাবরূদ কীভাবে নেওয়া হবে, তার সব কিছুর পরিকল্পনাই ফ্ল্যাটটিতে করা হয় বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।

শনিবার রাতে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যম কর্মীদের বলেন, ‘হামলার মূল পরিকল্পনা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির ছয়তলা বাড়ির ভাড়া করা ফ্ল্যাটে বসে। ঘটনার পর কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন প্রমাণাদির মাধ্যমেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ফ্ল্যাটে হামলার আগে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রগুলোও মজুদ করা হয়েছিল। ফ্ল্যাটের ভাড়াটিয়ার তথ্য পূরণ করা হলে জঙ্গিরা ধরা পরত। কিন্তু ফ্ল্যাট বা বাসার লোকজন তা করেননি।’

এডিসি পদ মর্যাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, হামলায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসার সন্ধান পাওয়া যায়। পরে ওই বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বালুভর্তি কার্টন উদ্ধার করা হয়। জঙ্গিরা গ্রেনেড ও অস্ত্রশস্ত্র আগেই মজুদ করেছিল ওই ফ্ল্যাটে। চলতি বছরের ১৬ মে ২২ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪০ হাজার টাকা অগ্রিম দিয়ে ওই বাসায় ওঠে জঙ্গিরা। এরপর পুরো জুন মাস নিবরাসসহ অন্য চার জঙ্গি পরিচয় গোপন করে সেখানে থেকেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় রেকি করে। পাঁচ জঙ্গির সঙ্গে সেক্ষেত্রে আরো অনেকেই এ পরিকল্পনার সময় ফ্ল্যাটটিতে অবস্থান করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার বিকেলে ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নেসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। গুলশান হামলায় অংশ নেওয়া নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আবার জিম্মি অবস্থায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত রেজাউল করিম ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।

এ ছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার সময় পুলিশের গুলিতে নিহত আবিরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

১ জুলাই রাতের গুলশানে রেস্তোরাঁয় ওই হামলায় জঙ্গিরা ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। তাদের গুলি ও বোমায় নিহত হন দুজন পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..