× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ভোলার চরফ্যাশন সরকারী কলেজে ৫০ বছর পূর্তিতে বর্ণিল সাজে সুবর্ণ জয়ন্তী পালন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলাঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

শুধু রঙিন বাতিই নয় উৎসবকে কেন্দ্র করে কলেজের সব কিছুতেই লেগেছে নতুনত্বের ছোয়া। কলেজের ফটক থেকে শুরু করে সকল স্থাপনাকে রঙিন সাজে সজ্জিত করা হচ্ছে। কলেজ মাঠে তৈরি হচ্ছে প্যান্ডেল। ”এসো মিলি প্রাণের মেলায়” এই শ্লোগান নিয়ে আগামী ১ ফেব্রæয়ারি চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে।

ভোলার চরফ্যাশন সরকারী কলেজে ৫০ বছর পূর্তিতে বর্ণিল সাজে সুবর্ণ জয়ন্তী পালনউৎসব উদযাপন পরিষদের পরিচালনা কমিটি আহব্বায়ক জানান, চরফ্যাশন উপজেরার সর্বোচ্চ ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীরা মিলিত হবে উৎসবে। সুবর্ণ জয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি ব্যাচের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। ১লা ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টায় সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।


এ ক্যটাগরির আরো খবর..