ধামইরহাটে র‌্যাবের অভিযানে ধৃত ১২ মাদকসেবীর জেল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে র‌্যাবের মাদকবিরোধী অভিয়ানে ১২ মাদকসেবী জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুর রশীদের নেতৃত্বে ২৯ জানুয়ারী দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার জাহানপুর থেকে মাদক সেবন ও বহনের দায়ে আজ সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে ৪ জনকে ৬ মাস ও ৮ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ৬ মাসের দন্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের জিতারপুর গ্রামের মমতাজের ছেলে মীর শহীদ (৩৭), ফিরোজ হোসেনের ছেলে এররশাদ হোসেন (২২), ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ীর মজিবরেরছেলে আতিকুর ও বড়শিবপুর গ্রামের সাজু মিয়া, ৩ মাস দন্ডপ্রাপ্তরা হলেন মো. খাইরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছোটন, চঞ্চল, রইচ উদ্দিন, টিপু, রনি ও মামুন। সম্প্রতি ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানে বিজিবি ও র‌্যাবের মাদক বিরোধী অভিযান ব্যাপক হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।