× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

খুব দ্রুতই জঙ্গিবাদের মূল উৎপাটন হবে করা হবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ এ দেশে সন্ত্রাস ও জঙ্গিদের কোন ঠাই হবে না। নামাজ না পড়ে যারা সাধারণ মানুষের উপর হামলা করে তারা মোনাফেক। সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম কখনো সমর্থন করেনা। জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এটি মোকাবেলায় বিশ্বের সকল দেশ বাংলাদেশের পাশে আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদের মূল উৎপাটন করা হবে। গতকাল বৃহস্পতিবার মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সিদ্দিকিয়া কামিল মাদরাসার সুপার মাওলানা মামুনূর রশীদ মহাদ্দিস প্রমুখ।

কর্মশালায় তিনি আরো বলেন, এ দেশের অর্থনীতির অগ্রযাত্রাকে ধ্বংস করতে জঙ্গি হামলা চালানো হচ্ছে। সরকার ইতিমধ্যে এদের মদদ দাতারা চিহ্নিত হতে শুরু করেছে। খুব দ্রুতই জঙ্গিবাদের মূল উৎপাটন করা হবে। যুদ্ধোপরাধী জামায়াত শিবিরই এ দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দাতা।এ কারনে বিএনপির সাথে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য নিয়ে কোন আলোচনা হতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..