ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলবাড়ীতে আনন্দ র‍্যালী

মাহফুজার রহমান মাহফুজঃ ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শত শত নেতাকর্মীর বিশাল র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  র‌্যালী শেষে উপজেলার  জিরো পয়েন্টে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আশি ও নব্বইয়ের দশকের সাবেক ছাত্রনেতা, ফুলবাড়ী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম  জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান পোদ্দার, সৈয়দ সবুজ রানা। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শেখ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।